বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজার পর্যটন, সমুদ্রসম্পদ ও ব্যাবসা-বাণিজ্যকে ঘিরে মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। গোটা কক্সবাজার ঘিরেই আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। সেজন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ করে দিয়েছি। যাতে যথাযথভাবে এটার ব্যাবহার করা হয়৷ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাক। বাংলাদেশের সার্বিক উন্নতি হোক। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠুক। এটাই আমার লক্ষ্য। বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গণে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি ।
প্রধানমন্ত্রী বলেন, পর্যটন শিল্প বিকাশে সরকার কক্সবাজারকে ঘিরে মহা পরিকল্পনা বাস্তবায়ন করছেন। দেশীয় পর্যটকদের সুযোগ বৃদ্ধির পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহেশখালীর সোনাদিয়া, টেকনাফের সাবরাং এবং জালিয়ার দ্বীপে ইকো-ট্যুরিজম পার্ক করা হচ্ছে। যেখানে বিদেশী পর্যটকদের জন্য পৃথকভাবে সুযোগ সুবিধা রাখা হবে। এছাড়া কোরাল দ্বীপ সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নতুন করে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
কক্সবাজারের উন্নয়নে আমাদের দৃষ্টি রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সড়কের উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ কাজ দ্রুত শুরু করা হবে। ইতিমধ্যে দোহাজারি থেকে ঘুমধুম পর্যন্ত রেল লাইনের কাজের সিংহভাগ শেষ হয়েছে। যেটি বাস্তবায়ন হলে কক্সবাজারের জনগণ খুবই স্বল্প সময়ে রাজধানীসহ দেশের যেকোন স্থানে যোগাযোগ রক্ষা করতে পারবে। বিদেশি পর্যটকরা যাতে সহজে কক্সবাজার আসতে পারে সেজন্য কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা আমাদের সমুদ্রসীমা অধিকার নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছিলেন। তাকে হত্যার পরে অনেক সরকার ক্ষমতায় এলেও সমুদ্র সীমার অধিকার রক্ষায় কেউ কথা বলেনি। ৯৬' সালে আমরা ক্ষমতায় এসে মামলাটির অগ্রগতি নিয়ে উদ্যোগ গ্রহণ করি। কিন্তু ২০০১ সালে ক্ষমতায় রদবদল হওয়ায় সে উদ্যোগ থেমে যায়। ২০০৮ সালে আবারো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সমুদ্রসীমার অধিকারের মামলা নিয়ে নতুন করে কাজ করি। আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে মিয়ানমার আর ভারতের কাছ থেকে নিজেদের অধিকার আদায় করেছি।
দেশে গবেষণার পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিলোনা জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, এক সময় আমার দেশের ছেলে মেয়েরা গবেষণা করার সুযোগ পেত না। শিক্ষার্থীদের গবেষণার জন্য কৃষি, মৎস্য, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করেছি। যেখানে মেধাবী শিক্ষার্থীরা গবেষণা করার সুযোগ পাচ্ছে। খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের মাধ্যমে এর সুফলও পাচ্ছি।
’৯১ সালের ঘূর্ণিঝড়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মহেশখালী-কুতুবদিয়ার কয়েক লাখ মানুষ গৃহহারা হয়ে পড়ে। সেদিন আমি দেখেছি ঘর হারা মানুষের কষ্ট। এসব মানুষের জন্য আওয়ামী লীগ সরকার খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে থাকার ব্যবস্থা করেছি। গৃহহারা মানুষগুলো মৎসজীবী ছিলো বলে সেখানে একটি আন্তর্জাতিক মানের আধুনিক শুটকি হাট বসানোর পরিকল্পনা করেছি।
জাতির পিতার স্বপ্ন পুরণে দেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা বলেও জানান প্রধানমন্ত্রী।
লবন চাষের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরো বলেন, লবন শিল্প রক্ষায় লবন চাষিদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি আমরা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে লবন উৎপাদন বাড়ানো গেলে দেশের চাহিদার পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।
প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে প্রতি বছর সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঝাউবাগান এবং ম্যানগ্রোভ চারা রোপন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক ঝড় বা জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে এসব গাছ রোপন করা যেতে পারে। বৃক্ষ রোপন কাজটি বেশি কঠিন হবে না।
দ্বীপ উপজেলা মহেশখালীতে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহেশখালীকে ইতিমধ্যে ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয়েছে। বাস্তবায়ন হচ্ছে অর্থনৈতিক জোন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দর। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে মহেশখালীর চেহরা বদলে যাবে।
সৈকতের সৌন্দর্য রক্ষায় সবার ভূমিকার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, একটা সময় সমুদ্রের লাল কাঁকড়া হারিযে গিয়েছিলো। হারিয়ে যাওয়া লাল কাঁকড়া ফিরে এসেছে। ডলফিনও মাঝে মাঝে দেখা মিলছে। তাই সৈকতের সৌন্দর্য রক্ষা করা সকলের দায়িত্ব।
কউকের বহুতল অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ণ গণপূর্তমন্ত্রী মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরিফ আহম্মদ এমপি। বক্তব্য রাখেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দাকার। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল অবঃ ফোরকান আহমদ।
এমএসএম / জামান
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত
জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
Link Copied