বিএনপি থেকে আজীবন বহিষ্কার সাক্কু
দল থেকে পদত্যাগ করে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়া মো. মনিরুল হক সাক্কুকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এর আগে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। গতকাল বৃহস্পতিবার (১৯ মে) তার পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সাক্কুর ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন মজুমদার।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে মনিরুল হক সাক্কু বলেন, ‘আজ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রটি দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর হাতে পোঁছানো হয়েছে, যার অনুলিপি কেন্দ্রীয় মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবর পাঠানো হয়েছে।’
এদিকে, বৃহস্পতিবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় মনিরুল হক সাক্কুকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এখন থেকে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার অনুরোধ করা হলো।’
এর আগে গত বছরের ডিসেম্বরে দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয় থাকা এবং দলের কেন্দ্রীয় কমিটির একটি সভায় উপস্থিত না থাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে মনিরুল হক সাক্কুকে অব্যাহিত দেয় বিএনপি। তাছাড়া তিনি তখন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের পদে ছিলেন, সে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই।
জামান / জামান
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী
গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম
গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার
দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী
তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা
সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না
সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার
নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে
তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ
সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি
মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের