প্রবাসী রেশমা হত্যায় স্বামী নুরুল ইসলাম গ্রেফতার
রাজধানীর কাকরাইল এলাকা থেকে কেরানীগঞ্জে স্বামীর হাতে প্রবাসী স্ত্রী রেশমা আক্তার হত্যা মামলরা প্রধান আসামি মো. নুরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। রোববার (২২ মে) গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টায় রাজধানীর পল্টন থানার কাকরাইল এলাকা থেকে র্যাব-১০-এর একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোমবার (২৩ মে) বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০ এর সিও ডিআইজি মাহফুজুর রহমান, বিপিএম (বার)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রবাসী স্ত্রী রেশমা আক্তার তার স্বামী নুরুল ইসলামকে তালাক দেয়া সত্বেও পুনারায় সংসার করার দুদিন পরে কাতার প্রবাসী এক যুবকের সাথে সম্পর্কের সন্দেহে নুরুল ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে রেশমাকে হত্যা করে।
ডিআইজি মাহফুজুর রহমান জানায়, নুরুল তার ভাড়া করা বাসায় নিয়ে ধারালো চাকু দিয়ে গলা কেটে রেশমাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই নুরুল আত্মগোপনে যায়।নুরুল ইসলামের কাছ থেকে র্যাব একটি পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করেছে।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের পরে রেশমার বোন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নুরুল ইসলামসহ ২/৩ জিনকে আসামি করে মামলা দায়ের করেন।
এমএসএম / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
Link Copied