ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ১০:১৮

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস আজ। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়। জাতিসংঘ এ দিবসটি উৎসর্গ করেছে বিশ্বব্যাপী যারা নির্যাতনের শিকার হচ্ছে তাদের উদ্দেশ্যে। সারাবিশ্বে মানুষ যাতে নির্যাতনের শিকার না হয়, তার বিভিন্ন উপায় নিয়ে এ দিবসে আলাপ-আলোচনা করা হয়।

নির্যাতিতদের পুনর্বাসনবিষয়ক আন্তর্জাতিক পরিষদের সদর দপ্তর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত। 

নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়ে আন্তর্জাতিক পরিষদ বলছে, যারা নির্যাতনের শিকার তাদের সাহায্য করা গুরুত্বপূর্ণ। এর ফলে শুধু তারা নয়, তাদের পরিবার এবং সমাজের অনেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। নির্যাতনকারীরা যাতে জয়ী না হতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক পরিষদ কোপেনহেগেন থেকে বছরব্যাপী বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্যাতিত মানুষের বিভিন্ন অভিজ্ঞতা ও তথ্য সংগ্রহ করে। সেখানে তথ্য-উপাত্তগুলো মূল্যায়ন করা হয়। পরে এসব বাস্তবায়নের প্রচেষ্টা নেয় সংগঠনটি। 

দিবসটি উপলক্ষে দেশে-বিদেশে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন। তবে করোনা সংক্রমণ পরিস্থিতিতে এসব কর্মসূচি এবারও ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।

প্রীতি / প্রীতি

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল