কামাল লোহানীর ৮৭তম জন্মবার্ষিকী আজ
সদ্যপ্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও প্রাবন্ধিক কামাল লোহানীর ৮৭তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়ার সনতলা গ্রামে আবু ইউসুফ মোহাম্মদ মুসা খান লোহানী ও রোকেয়া খান লোহানী দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।
কামাল লোহানী নামে সুপরিচিত হলেও তার পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে পরিচালিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন তিনি।
১৯৫৫ সালে দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতায় যোগ দেওয়া কামাল লোহানী পরবর্তী সময়ে সংবাদ, বাংলার বাণীসহ কয়েকটি সংবাদ মাধ্যমে কাজ করেন। তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তারও সম্পাদক ছিলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেন।
এ ছাড়া তিনি ১৯৮১ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রকাশনা পরিচালক, ১৯৯১ ও ২০০৮ সালে মোট দুই দফায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে কামাল লোহানী ছায়ানটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। ১৯৬৭ সালে গড়ে তুলেছিলেন ক্রান্তি শিল্পীগোষ্ঠী।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের ২০ জুন না ফেরার দেশে চলে যান জাতির এ সূর্যসন্তান।
প্রীতি / প্রীতি
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ