ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ৪:২৬
রাজধানী ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ বিএম ফরমান আলীর সার্বিক দিক নির্দেশনায় বিমান বন্দর এলাকা থেকে ০৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ উজ্জল মিয়া, মোঃ আরিফ হোসেন ও মোসাঃ মেঘলা আক্তার রিয়া।
বুধবার (২৫ মে ২০২২) বিকাল ৫ ঘটিকার সময় বিমানবন্দর থানাধীন গোলচত্বর থেকে আশকোনাগামী রোডে হোটেল ওয়ান্ডার ইন এর সামনের পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।আন্তর্জাতিক বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ বিএম. ফরমান আলী জানান,কতিপয় মাদক কারবারি বিমানবন্দর থানাধীন গোলচত্ব থেকে আশকোনাগামী রোডে হোটেল ওয়ান্ডার ইন এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অন্যত্র যাওয়ার জন্য অবস্থান করছে মর্মে গোপন তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গাঁজাসহ মোঃ উজ্জল মিয়া, মোঃ আরিফ হোসেন ও মোসাঃ মেঘলা আক্তার রিয়াকে গ্রেফতার করা হয়।তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট