সুপ্রিমকোর্টে প্রবেশে কড়াকড়ি, নিরাপত্তা জোরদার
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গেটগুলোতে। আইডি কার্ড প্রদর্শন করেই সবাইকে সুপ্রিমকোর্ট অঙ্গনে প্রবেশ করতে হচ্ছে। কাউকে সন্দেহজনক মনে হলেই করা হচ্ছে তল্লাশি। এছাড়াও কী কারণে কোর্টে আসছেনসহ নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন অপরিচিতরা।
এদিকে, চার নেতার মাজার সংলগ্ন ন্যায় সরণির গেট ও প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র খোলা রাখা হয়েছে বার কাউন্সিল সংলগ্ন গেট, মাজার গেট ও স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন গেট।
রোববার (২৯ মে) সকালে হাইকোর্টের মাজার গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা কোর্ট অফিসার আমিনুল ইসলাম জানান, আমরা পুলিশকে সহযোগিতা করছি। কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হচ্ছে। আইডি কার্ড দেখে অপরিচিতদের প্রবেশ করতে দেয়া হচ্ছে।
ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ সুপ্রিমকোর্ট চত্বরে ছড়িয়ে পড়ায় আজ রোববার থেকে কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়। ওই দিন বৈঠকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আপিল বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছিলেন, সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৯ মে) থেকে সুপ্রিমকোর্টের নিরাপত্তা জোরদার করা হবে। সুপ্রিমকোর্টের গেটগুলোতে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে। বিচারপ্রার্থী, আইনজীবীরা যাতে সুপ্রিমকোর্টে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আদালত অঙ্গনে যাতে কোনো বহিরাগত ঢুকতে না পারে সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা