ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা হাইকোর্টে দাখিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ৩:৪

অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি (ওভার দ্যা টপ) থেকে (যেমন : হইচই, নেট ফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডি) অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্লাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত খসড়া নীতিমালা হাইকোর্টে দাখিল করা হয়েছে। সোমবার (১৩ জুন) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চে তথ্য মন্ত্রণালয় এ নীতিমালা দাখিল করেছে। রিটের পক্ষের আইনজীবী তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২১ জানুয়ারি অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম হইচই, নেট ফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডি থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত নীতিমালা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
২০২১ সালের ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত নীতিমালা করতে কমিটি গঠন করে বিটিআরসি। 

একই বছরের ১৮ জানুয়ারি ওটিটি থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন হাইকোর্ট।  

এমএসএম / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ