রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার
রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বুধবার দুপুরে থেকে বিকাল পর্যন্ত আলাদা তিনটি অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৮ বোতল ফেনসিডিল ও এক হাজার ৫৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কামাল, মো. সোহেল রানা, মো. শামীম হোসেন এবং মো. আতাউর রহমান।
বুধবার রাতে র্যাব-১০ এর সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর সোয়া ১২টার দিকে র্যাব-১০ এর একটি দল ঢাকার কদমতলী থানার দক্ষিণ মাতুয়াইল মেডিকেল রোড এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামাল নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮৩০ টাকা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল সোয়া চারটার দিকে র্যাব-১০ এর অপর একটি দল যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ হুজুর বাড়ি রোড এলাকায় অপর একটি অভিযান চালায়। অভিযানে আনুমানিক এক লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ১৪৮ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা এবং শামীম হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ- ৯২০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও আজ বুধবার বিকাল সাড়ে চারটার দিকে র্যাব-১০ এর অপর একটি দল ঢাকার লালবাগ থানার আমলিগোলা মক্কা হোটেলের গলি এলাকায় অপর একটি অভিযান চালায়। অভিযানে আনুমানিক এক হাজার ২৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতাউর রহমান নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ আট হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এরা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ এর আশপাশের এলাকায় ফেনসিডিল ও ইয়াবারসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।
প্রীতি / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা