ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হবেন না : আইজিপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ১২:১৭

নগরবাসীকে বিনা প্রয়োজনে রাস্তায় বের না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (২৮ জুন) বেলা ১১টার দিকে মগবাজারের বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিস্ফোরণটা কিসের এবং কীভাবে ঘটল- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, দেখুন এ বিস্ফোরণে একমুখী ধ্বংসযজ্ঞ হয়েছে। কিন্তু কোনো বিস্ফোরক পদার্থের কারণে বিস্ফোরণ ঘটলে ক্ষতিটা চারদিকে হয়। আর ওই ভবনের ভেতরে কিন্তু এখনো মিথেন গ্যাসের গন্ধ আছে। ফায়ার সার্ভিসের তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে।

আইজিপি বলেন, আপাতত কোনো বিষয়ে কমেন্ট করা ঠিক হবে না। আগে আমরা দেখি বিস্ফোরণটা কেন হলো। তারপর আমরা বুঝতে পারব আসল ঘটনা কী। আমাদের বিশেষজ্ঞরা বিষয়গুলো দেখবেন। একটি সিলিন্ডার যদি ঠিকভাবে মেইটেন্যান্স করা না হয়, তাহলে সেটি কিন্তু একটি বোমা।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের আউটার সার্কুলার রোডে আড়ংয়ের বিপরীতে ওই ভবনটিতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দের কারণে ঘটনাস্থলে থাকা তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের ভবনের কাচ ভেঙে পড়তে থাকে। যে ভবন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে সেটি চারতলা। ধারণা করা হচ্ছে, এই ভবনের নিচতলা থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই বিস্ফোরণ তা এখনো জানা যায়নি। 

জামান / জামান

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি