হাইকোর্টে এসে কিশোরী বললেন, ‘আমি ধর্ষণের শিকার, বিচার চাই’
ধর্ষণের শিকার এক কিশোরী বিচারের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতকে ওই কিশোরী বলেছেন, আমরা গরিব মানুষ, টাকা-পয়সা নাই। আমি ধর্ষণের শিকার, আমার ওপর ঘটে যাওয়া ঘটনার বিচার চাই। বুধবার (১৫ জুন) সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুর উদদীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হলে এক কিশোরী তার মাকে নিয়ে আদালতের ডায়াসের সামনে এসে দাঁড়ান।
এ পর্যায়ে আদালত ওই কিশোরীর কাছে তার এবং তার সঙ্গে থাকা নারীর পরিচয় জানতে চান। জবাবে ভুক্তভোগী কিশোরী আদালতকে বলেন, আমি...। আমার বয়স ১৫ বছর। উনি (সঙ্গে থাকা নারী) আমার মা। আমি ধর্ষণের শিকার। একজন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য আমাকে ধর্ষণ করেছেন। কিন্তু নীলফামারীর আদালত তাকে খালাস দিয়ে দিয়েছে। আমরা গরিব মানুষ, আমাদের টাকা-পয়সা নেই। আমরা আপনার কাছে বিচার চাই।
এ সময় আদালত ওই কিশোরীর কাছে জানতে চায়- অভিযোগের বিষয়ে তার কাছে কোনো কাগজপত্র আছে কি-না? জবাবে ওই কিশোরী মামলার কাগজ আছে জানালে আদালত উপস্থিত আইনজীবীদের মধ্যে লিগ্যাল এইডের কোনো আইনজীবী আছেন কি-না তা জানতে চায়। এ সময় একজন আইনজীবী দাঁড়িয়ে আদালতকে সাড়া দেন।
পরে আদালত ওই আইনজীবীকে ভুক্তভোগী কিশোরীর অভিযোগ সংক্রান্ত মামলাটি সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিতে নির্দেশ দেয়। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে এবং জরুরিভিত্তিতে দেখতে বলে।
এমএসএম / জামান
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি