প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শক্তিশালী বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ মো. এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, পলাতক আসামি শেখ মো. এনামুল হককে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে রোববার (১৯ জুন) রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
গ্রেপ্তারকৃত এনামুল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সঙ্গে সরাসরি জড়িত ছিল। সে সংগঠনটির প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল হান্নানের অন্যতম সহযোগী ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত মুফতি আব্দুল হান্নান ও এনামুলসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা