ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রাজধানীতে মোবাইল চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১৯-৬-২০২২ বিকাল ৫:১

র‌্যাব-৩-এর আভিযানিক দল রাজধানীর কদমতলী, শাহবাগ এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল শনিবার (১৮ জুন) রাতে অভিযান পরিচালনা করে মোবাইল চোর চক্রের সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মো. রাসেল (৩১), মো. ফরহাদ হোসেন (২৮), মো. আশরাফুল ইসলাম (৪৮), মো. আবুল কাশেম (২৮), মো. মিলন (৪৮), মো. সুলতান (২৭), মো. রাজু (৩০), মো. তৈয়ব আলী (৪০), শাওন ফকির (২১), মো. নাদিম (৩৫)দের  গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৩ এর সিপিসি-২ মগবাজার। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে টাচ মোবাইল ১৪৭টি, বাটন মোবাইল ২৯১টি, ট্যাব ২টি, সিমকার্ড ২টি এবং নগদ ৩৫ হাজার ৩২০টাকা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত ছিনতাইকৃত মোবাইল ফোনসমূহ অল্প দামে ক্রয় করে সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করে। ধৃত আসামিরা প্রত্যেকেই মুঠোফোন চোর চক্রের সদস্য এবং চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।

মোবাইল চোর চক্রটি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধ মোবাইল কেনা-বেচার বাণিজ্য নিয়ে তৎপর রয়েছে এবং এসব মোবাইল ফোন বিভিন্ন মার্কেটের সামনে ভাসমান দোকানে গোপনে বিক্রি করে আসছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থান হতে চুরি এবং ছিনতাইকৃত মোবাইল ফোনের ছিনতাইকারী চক্র সুকৌশলে নানা সিন্ডিকেট হোতার সাথে যোগসাজশে এসব চোরাই মুঠোফোন কেনা-বেচায় জড়িত রয়েছে। 

ছিনতাইকারীদের প্রধান টার্গেট থাকে পথচারীদের মোবাইল। এসব মোবাইল স্বল্পদামে মোবাইল কারবারিদের নিকট বিক্রি করে থাকে। এছাড়াও এসব মোবাইল স্বল্প আয়ের গ্রাহকদের নিকট বিক্রি করে থাকে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাব-৩-এর স্টাফ অফিসার বীণা রানী দাস পিপিএম (বার)।

এমএসএম / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট