ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

এমপি হিসেবে শপথ নিলেন নুর উদ্দিন চৌধুরী নয়ন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৬-২০২১ বিকাল ৬:৫৯

শপথ নিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। শপথ গ্রহণ শেষে নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

সোমবার (২৮ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদের শপথ কক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান এবং এ কে এম শাহাজাহান কামাল উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর-২ আসনে ২১ জুন ভোট হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এতে আওয়ামী লীগের প্রার্থী নয়ন এক লাখ ২২ হাজার ৫৪৭ ভোট ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেখ ফায়েজ উল্যাহ শিপন পেয়েছেন এক হাজার ৮৮৬ ভোট। নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিপন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য।

স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুল গত বছরের ৬ জুন কুয়েতে ঘুষ কেলেঙ্কারি ও মানবপাচার মামলায় গ্রেফতার হন। পরে কুয়েতের আদালত তাকে সাত বছর কারাদণ্ড দেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন দেয়া হয়।

এমএসএম / এমএসএম

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ