ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৬-২০২১ দুপুর ১০:২৫

আজ মঙ্গল ও আগামীকাল বুধবার এই দুইদিনে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে। এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায় ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে  সিলেটে ৭৪ মিলিমিটার, সীতাকুণ্ডে ৩৩ মিলিমিটার, রাঙামাটিতে ২৩ মিলিমিটার, ফেনীতে ১৬ মিলিমিটার, যশোর ও কুতুবদিয়ায় ১৪ মিলিমিটার এবং সন্দ্বীপে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরির্বতিত ছিল। 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে। 

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
সূত্র : বাসস

প্রীতি / প্রীতি

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫