ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সব প্রশিক্ষণ কোর্স স্থগিত করল জনপ্রশাসন মন্ত্রণালয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৬-২০২১ দুপুর ১২:৩৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত চলমান এবং আসন্ন সব প্রশিক্ষণ কোর্স স্থগিত করা হয়েছে। এসব কোর্সের পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। মঙ্গলবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে চলমান এবং আসন্ন সব প্রশিক্ষণ কোর্স পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণবশত নির্দেশক্রমে স্থগিত করা হলো। বর্ণিত প্রশিক্ষণ কোর্সসমূহের পরিবর্তিত সময়সূচি যথাসময়ে অবহিত করা হবে।
 
করোনা ভাইরাসের সংক্রমণের লাগাম টেনে ধরতে সোমবার (২৮ জুন) থেকে দেশে সীমিত লকডাউন চলছে। এছাড়া বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ দিন সারাদেশে সর্বাত্মক লকডাউন থাকবে। এর আগে গত ২৪ জুন কোভিড-১৯ কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’- এর সুপারিশ করা হয়। 

জামান / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ