গভীর রাতে র্যাবের সাঁড়াশি অভিযানে ৩১ ছিনতাইকারী আটক
রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩১ সদস্যকে আটক করেছে র্যাব। গ্রেফতাররা আসন্ন ঈদুল আজহাকে টার্গেট করে ছিনতাইয়ে জড়িত ছিল। বুধবার (৬ জুলাই) রাত দেড়টার দিকে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১। র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইকারী চক্রের ৩১ সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত বিষাক্ত মলম, নগদ টাকা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা