ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

চলতি সপ্তাহেই ২৫ লাখ ডোজ পাবে বাংলাদেশ: হোয়াইট হাউস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৬-২০২১ রাত ৮:১৮

করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউয়ের মুখোমুখি বাংলাদেশে উপহারের ২৫ লাখ ভ্যাকসিন ডোজ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন পাঠানোর প্রক্রিয়া শুরুর তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৬ জুন এক টুইট বার্তায় ঢাকায় নিযুক্ত যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেওয়া হবে জানান।

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা এএফপিকে বলেছেন, বিশ্বের সর্বত্র মহামারির অবসানে নেতৃস্থানীয় ভূমিকা পালনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন ডোজ পরিবহন শুরু হবে।

মহামারির গুরুত্ব বিবেচনায় চলতি সপ্তাহেই এই ভ্যাকসিনের সরবরাহ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেছেন তিনি। মহামারির গুরুত্ব বিবেচনায় চলতি সপ্তাহেই এই ভ্যাকসিনের সরবরাহ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টার সংক্রমণ মোকাবিলায় সোমবার থেকে কঠোর লকডাউন জারি হয়েছে বাংলাদেশে। লোকজনকে বাড়িতে থাকার নির্দেশ, অফিস, যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশ বাস্তবায়নে কাজ করছে নিরাপত্তা বাহিনী।

দক্ষিণ এশিয়ার ১৭ কোটি মানুষের এই দেশটিতে প্রত্যেকদিন করোনা সংক্রমণের রেকর্ড হচ্ছে। বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাস পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। খুলনা এবং রাজশাহী শহরের হাসপাতালগুলোতে রোগীদের প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।

এমএসএম / এমএসএম

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ