ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

লতিফুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৭-২০২১ সকাল ৯:৪৯

বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে বার্ধক্যজনিত কারণে কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে মারা যান তিনি। আমৃত্যু ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন লতিফুর রহমান।

ব্যবসা ক্ষেত্রে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে ২০১২ সালে তিনি বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পুরস্কার পান। দৈনিক প্রথম আলো পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন লতিফুর রহমান। ডেইলি স্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডেরও প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি।

১৯৪৫ সালের ২৮ আগস্ট জলপাইগুড়িতে লতিফুর রহমান জন্মগ্রহণ করেন। ঢাকার গেণ্ডারিয়ায় থাকাকালে তিনি সেন্ট ফ্রান্সিস স্কুলে লেখাপড়া করেন। ১৯৫৬ সালে তিনি শিলংয়ের সেন্ট এডমন্ডস স্কুলে যান। এরপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। ১৯৬৫ সালে ঢাকায় ফিরে আসেন।

লতিফুর রহমান নেসলে বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ছিলেন।

প্রীতি / প্রীতি

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ