ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আর নেই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ১:২৬

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার (২৩ জুলাই) মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা মো. মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহম্মদ কামরুজ্জামান বেশকিছু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সিঙ্গাপুর সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। আজ রাতে তার মরদেহ দেশে আসার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আহম্মদ কামরুজ্জামান চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে চলতি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, ২০২১ সালের ১১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আহম্মদ কামরুজ্জামান ১৯৮৭ সালে ৭ম বিসিএসের মাধ্যমে তথ্য ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বেতারে যোগ দেন। ১৯৮৭ সালের ১ এপ্রিল বেতারের খুলনা শাখায় যোগদানের মাধ্যমে তার চাকরিজীবনের সূচনা। পরে বিভিন্ন সময়ে গবেষণা ও গ্রহণ কেন্দ্র, ‍উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১, মহাশক্তি প্রেরণ কেন্দ্র, ক্ষুদ্রতরঙ্গ প্রেরণ কেন্দ্র, জাতীয় বেতার ভবন, পরিকল্পনা শাখা, কারিগরি কার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নিজের মেধা, পরিশ্রম ও সততার স্বাক্ষর রেখে তিনি বেতারকে সমৃদ্ধ করেছেন। ২০১৪ সালের ১৪ অক্টোবর বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

আহম্মদ কামরুজ্জামান ১৯৬৩ সালের ১ জানুয়ারি যশোরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনের বিভিন্ন স্তরে মেধার পরিচয় দিয়েছেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র থাকা অবস্থায় মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি ভারত সরকারের স্কলারশিপ নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব টেকনোলজি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে স্নাতক সম্পন্ন করেন।

এমএসএম / এমএসএম

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

উপকূলে খাবার পানিতে লবণাক্ততা, হৃদরোগের ঝুঁকিতে প্রতি পাঁচজনে একজন

মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

ডিএমপির অভিযানে ২১৪৪ মামলা, আট শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের

হামে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২

শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ইউনিফর্মধারীদের তুলে নেওয়ার অভিযোগ, চার মাসেও সন্ধান নেই মিরাজের

জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত