দেশের সবচেয়ে বড় অপরাধ হয় ব্যাংক খাতে : হাইকোর্ট
দেশের সবচেয়ে বড় অপরাধ সংঘটিত হয় ব্যাংক খাতে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৬ জুলাই) এক মামলায় ইসলামী ব্যাংকের ৪ কর্মকর্তার জামিন শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, সবচেয়ে সাংঘাতিক অপরাধ সংঘটিত হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশটা আগাবে কিভাবে- প্রশ্ন করে আদালত।
আসামিদের উদ্দেশে আদালত বলে, আপনাদের জেলে পাঠাতাম কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেয়া হলো। পরে আদালত আগামী চার সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। ঋণ জালিয়াতিসংক্রান্ত একটি মামলায় ৪ আসামির জামিন চাইলে আদালত এ আদেশ দেয়।
আদালতে এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা