জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে
র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দেশে আর কখনই জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার সকালে গুলশানের হলি আর্টিজানে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
র্যাবের ডিজি বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে জঙ্গি-বিরোধী অভিযান পরিচালনা করেছে তাতে তারা আর কখনই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
তিনি আরো বলেন, ঘটনার পরপরই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে র্যাব ঘটনাস্থলে গিয়ে জিম্মি-দশা থেকে আটক ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করে।
র্যাব মহাপরিচালক বলেন, এই হামলার সূত্র ধরে সারা দেশ থেকে এ পর্যন্ত প্রায় দেড় হাজার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরো বলেন, তারা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য র্যাবের জঙ্গি-বিরোধী সেল সার্বক্ষণিক কাজ করছে।
প্রীতি / প্রীতি
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু