ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সিনোফার্মের ১১ লাখ টিকাও আসছে শুক্রবার রাতে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৬:১৪

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে চীনের সিনোফার্মের প্রায় ১১ লাখ ডোজ টিকাও আসছে শুক্রবার (২ জুলাই) রাতে। একই রাতে আসবে যুক্তরাষ্ট্রের পাঠানো মডার্নার ১২ লাখ ডোজ টিকা। মডার্নার দ্বিতীয় চালানে ১৩ লাখ ডোজ টিকা আসবে আগামী শনিবার (৩ জুলাই)।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার টিকার প্রথম চালান পৌঁছবে। দ্বিতীয় চালান আসবে শনিবার সকালে। এ দুদিনে সেখান থেকে আসবে ২৫ লাখ ডোজ টিকা। এছাড়া সিনোফার্মের আরও প্রায় ১১ লাখ ডোজ টিকা শুক্রবার রাত সাড়ে ১২টায় ঢাকায় পৌঁছবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মডার্না ও সিনোফার্মের টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

এর আগে গত ২৫ জুন স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভ্যাক্স সুবিধার (বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম) আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সেই হিসাবে ওই উদ্যোগ থেকে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা দেয়ার কথা বাংলাদেশকে।

স্বাস্থ্যমন্ত্রীর এ বক্তব্যের একদিন পরই ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার টুইট করে জানান, কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র।

এমএসএম / এমএসএম

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ