মেক্সিকোর রাষ্ট্রদূত হচ্ছেন আবিদা ইসলাম
দক্ষিণ কোরিয়ায় (কোরিয়া প্রজাতন্ত্র) নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে মেক্সিকোয় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মেক্সিকোয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্তির পাশাপাশি তিনি একইসাথে কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসেরও দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পেশাজীবী কূটনীতিক আবিদা ইসলাম ১৫তম বিসিএসের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কূটনীতিক ক্যারিয়ার শুরু করেন। বর্ণাঢ্য কূটনৈতিক পেশায় তিনি ইতিমধ্যে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকাকালে তিনি নানা উইংয়ে বিভিন্ন পদে থেকে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবিদা ইসলাম পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার মনাস ইউনির্ভাসিটি থেকে পররাষ্ট্র বিষয়ক ও বাণিজ্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
প্রীতি / প্রীতি
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু