ভোলাগামী লঞ্চের কেবিনে ‘জ্বীনের বাদশার’ লাশ; সাবেক স্ত্রী আরজু গ্রেফতার
ঢাকা থেকে ভোলাগামী লঞ্চে কথিত ‘জীনের বাদশা’ খুনের ঘটনায় তার সাবেক দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করেছে পিবিআই। বুধবার (৩ আগস্ট) দুপুরে ধানমন্ডিস্থ পিবিআই হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ঢাকা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ খোরশেদ আলম। গ্রেফতারকৃত আরজু আক্তার খুন হওয়া কথিত জীনের বাদশা জাকির হোসেন বাচ্চুর দ্বিতীয় স্ত্রী।
পিবিআই বলছে, জীনের বাদশার নামে প্রতারণার নানা কার্যক্রমের সময় আরজু আক্তারের সাথে পরিচয়ের কিছুদিন পর তারা বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর জাকির হোসেনের পরকীয়াসহ নানা বিষয়ে বিচ্ছেদ হয় তাদের। এরপর জাকিরকে শিক্ষা দিতেই তাকে খুন করে আরজু।
জিজ্ঞাসাবাদে আসামি আরজু আক্তার জানায়, সকাল ৮টার দিকে তারা সদরঘাট থেকে ভোলার ইলিশা যাওয়ার জন্য লঞ্চে ওঠে। পরিকল্পনা অনুযায়ী আসামি আরজু আক্তার দুধের সাথে ৫টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে লঞ্চে ওঠে। জাকির হোসেন এক বাটি রসমালাই ক্রয় করে। লঞ্চের কেবিনে ওঠার পর তারা শারীরিক মেলামেশা করে। এর ঘণ্টাখানেক পর আসামি আরজু আক্তার ঘুমের ওষুধমিশ্রিত দুধ জাকির হোসেনকে খাইয়ে দেয়। দুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যে জাকির হোসেন অচেতন হয়ে পড়লে ওড়না দিয়ে জাকির হোসেনের হাত এবং পা বেঁধে ফেলে আরজু। পরে অন্য একটি ওড়না দিয়ে জাকির হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর জাকির হোসেনের লাশ কেবিনের স্টিলের খাটের নিচে লুকিয়ে রাখে। লঞ্চটি ভোলার ইলিশা ঘাটে পৌঁছালে আরজু আক্তার নেমে যায়।
ওই দিন দুপুর আড়াইটায় লঞ্চটি ইলিশা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। লঞ্চের স্টাফরা উক্ত কেবিনটি তিনটি বাচ্চাসহ দুই মহিলাকে ভাড়া দেয়। লঞ্চটি ঘাট ছেড়ে আসার প্রায় দুই ঘণ্টা পর মহিলাদের সাথে থাকা একটি বাচ্চা খাটের নিচে প্রবেশ করলে এক মহিলা খাটের নিচ থেকে বাচ্চাটিকে আনতে গেলে লাশ দেখে চিৎকার শুরু করলে বিষয়টি লঞ্চের স্টাফদের নজরে আসে। লঞ্চ কর্তৃপক্ষ সদরঘাট এসে বিষয়টি ঢাকার সদরঘাট নৌ থানা পুলিশকে অবহিত করলে সদরঘাট নৌ থানা পুলিশ অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে অবহিত করে।
পিবিআই ঢাকা মেট্রো উত্তরের ক্রাইমসিন টিম নিহত জাকির হোসেন বাচ্চুর পরিচয় শনাক্তের পর বিষয়টি পিবিআই ঢাকা জেলা পুলিশকে অবহিত করলে পরে বিভিন্ন স্থানে অভিযান শেষে ভোলা থেকে ঢাকায় ফেরার পথে আরজুকে সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেফতার করে।
এমএসএম / জামান
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর
Link Copied