ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ফুলের টবে কোটি টাকার সোনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ৩:৩২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের টব থেকে দেড় কেজি সোনা জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় সৌদি আরব থেকে আসা এক যাত্রীকেও আটক করা হয়েছে।

শুক্রবার ভোর রাতে সোনাসহ ওই যাত্রীকে আটক করে কাস্টমস কর্মকর্তারা।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, বৃহস্পতিবার সকালের দিকে গোপন খবরের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।

রাত চারটার দিকে জেদ্দা থেকে আসা জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় জসিম মিয়া নামে এক যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটকান কাস্টমস কর্মকর্তারা।

জিজ্ঞাসাবাদের প্রথম দিকে সোনা থাকার কথা অস্বীকার করেন জসিম। পরে তার কাছে থাকা ব্যাগেজ ও ফুলের টব স্ক্যানিং করা হয়। এ সময় ফুলের টবে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়ায় যায়।

ব্যাগেজ কাউন্টারে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ফুলের টবে লুকানো অবস্থায় দুটি স্বর্ণদণ্ড পাওয়া যায়। যার ওজন প্রায় এক কেজি ৬০০ গ্রাম। জব্দ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা। পরে জসিমকে আটক করা হয়। তার বাড়ি নরসিংদী জেলায়।

প্রীতি / প্রীতি

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ