পল্টন থেকে ২ মানব পাচারকারী গ্রেপ্তার
রাজধানীর পল্টনে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রোববার (৭ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল। এ সময় পাচার হতে যাওয়া তিন ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।
অন্যদিকে একই রাতে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিনব এবং নকল মোবাইল তৈরির মূল কারিগরকে গ্রেপ্তার করেছে র্যাব-৩-এর একটি দল। এ সময় বিপুল পরিমাণ মোবাইল ও IMEI পরিবর্তন করার যন্ত্রপাতি জব্দ করা হয়।
এ সব তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, আজ সোমবার (৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা