ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জালিয়াতির অভিযোগে দুই ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল


জাহিদুল ইসলাম শিশির photo জাহিদুল ইসলাম শিশির
প্রকাশিত: ২-৭-২০২১ রাত ৯:২৫

জালিয়াতির অভিযোগে দুই চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। অভিযুক্ত ওই দুই ডাক্তার বিদেশি মেডিকেল কলেজ থেকে পাস করেছেন- এমন সনদ জমা দিয়ে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন নিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। এ বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে অভিযোগ পেয়ে তদন্তে নামে বিএমডিসি। তাদের তদন্তে ওই দুই ডাক্তারের সনদ জালিয়াতির বিষয়টি ধরা পড়লে রেজিস্ট্রেশন বাতিল করা হয়। রেজিস্ট্রেশন বাতিল হওয়া দুই  চিকিৎসক দ্য সাইন্ট পিটারবুর্জ স্টেট মেডিকেল একাডেমি রাশিয়ার ভুয়া সার্টিফিকেল দাখিল করেন।

এ বিষয়ে বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. আরমান হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।  এছাড়া তাদের বিরুদ্ধে ফোজদারি মামলাও করা হবে। রেজিস্ট্রেশন বাতিল হওয়া দুজন হলেন- ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান (বিএমডিসির রেজিস্ট্রেশন নং-অ-৪২৫৭২, তারিখ ১৬ মে ২০১৬) ‍এবং কুমিল্লার শিবনগর উপজেলার দীনেশ চন্দ্র দেবনাথ (বিএমডিসির রেজিস্ট্রেশন নং-অ-৪২৫৭৩, তারিখ ১৬ মে ২০১৬)।

এ বিষয়ে বিএমডিসি একটি সার্কুলারও জারি করেছে। যাতে বলা হয়েছে, এখন থেকে তারা নিজেদের চিকিৎসক বলে পরিচয় দিতে কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। যদি তারা চিকিৎসা কার্যক্রম চালান, তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর