দুই দিন বিরতির পর বাজেট অধিবেশন শুরু
দুই দিন বিরতির পর করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলা জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী ভাষণের মধ্য দিয়ে এই অধিবেশন আজ শেষ হবে।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ সমাপনী দিনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ‘জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ ও ‘গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল-২০২১’ নামে দু’টি উত্থাপন করবেন।
এছাড়া তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ উত্থাপিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১ পাস হওয়ার কথা রয়েছে।
গত ২ জুন শুরু হওয়া সংসদের অধিবেশনে গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট প্রস্তাব উত্থাপন করেন। পরে দু’দিনের আলোচনা শেষে গত ৭জুন সম্পুরক বাজেট পাস, ১৪ জুন থেকে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হয় এবং ৩০ জুন বাজেট পাস হয়।
প্রীতি / প্রীতি
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু