বাড়ী আসার পথে দুর্ঘটনায় আহত স্ত্রী সন্তানসহ যুক্তরাজ্য প্রবাসী
মৌলভীবাজার জেলার কুলাউড়া -জুড়ী আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) কুলাউড়া উপজেলার আছরিঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কুলাউড়া -জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইএস গাড়ি খাদে পড়ে যায়। গাড়িটি ঢাকা থেকে যুক্তরাজ্য প্রবাসীকে বিয়ানীবাজার নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় কবলিত হয়। এসময় গাড়ীতে থাকা ড্রাইবারসহ ৪ জন আহত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহত ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসী ওমর ফারুক (৪১)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চান্দগ্রামের ফজলুল বারীর ছেলে। তাঁর সাথে স্ত্রী ও সন্তান ছিলেন। তারাও এ ঘটনায় আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই নাজমুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি।
এমএসএম / এমএসএম
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
Link Copied