ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

এই টিকা আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশে আসা উপহার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ১:৫৭

যুক্তরাষ্ট্রের কাছ থেকে মডার্নার তৈরি ২৫ লাখ টিকা উপহার হিসেবে পেলো বাংলাদেশ। টিকার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, এই টিকা বাংলাদেশের নাগরিকদের জন্য আমেরিকার উপহার।

শনিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আমেরিকান জনগণের পক্ষ থেকে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশে আসা উপহার ২.৫ মিলিয়ন বা ২৫ লাখ ডোজ মডার্নার করোনা টিকা গ্রহণ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

এই টিকাগুলো ন্যায়সঙ্গত বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টের মাধ্যমে দুটি বিমানযোগে যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার (২ জুলাই) রাতে ও শনিবার সকালে দেশে এসে পৌঁছেছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া রাষ্ট্রদূত মিলারের সঙ্গে মিলে ২ জুলাই রাতে বিমানযোগে বাংলাদেশে আসা যুক্তরাষ্ট্রের অনুদান করা টিকার প্রথম সরবরাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র করোনা মহামারি মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট বাইডেন টিকার বৈশ্বিক চাহিদা পূরণে সহায়তার লক্ষ্যে ৮০ মিলিয়ন ডোজ টিকা অনুদান দেওয়ার ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

মিলার বলেন, ‘আমেরিকান জনগণের দেওয়া উপহার ২.৫ মিলিয়ন ডোজ টিকা বাংলাদেশের করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা করার প্রতিশ্রুতির সর্বশেষ নিদর্শনমাত্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মহামারি মোকাবিলা প্রচেষ্টায় সহায়তাকারী বৃহত্তম দাতা দেশ’।

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘আমরা শুধুই জীবন রক্ষার উদ্দেশ্যে এই কাজ করছি; কারণ এটাই সঠিক কাজ’।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশিদের স্বাস্থ্যরক্ষায় এবং করোনা মোকাবিলায় সরকারের কার্যক্রম জোরদার করতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে চলেছে। এখন পর্যন্ত করোনা-সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি, প্রতিরক্ষা বিভাগ, স্টেট ডিপার্টমেন্ট এবং সিডিসির মাধ্যমে বাংলাদেশকে ৮৪ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়েছে।

প্রীতি / প্রীতি

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫