ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

টেলিটকের সাবেক ব্যবস্থাপক জোবায়েরের ১২ বছর কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২২ বিকাল ৬:২

মানিলন্ডারিং আইনের একটি মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক শাহ মো. জোবায়েরের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে রায়ে আসামিকে ১১ কোটি ৫০ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। রবিবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদলতের বিচারক মো. বদরুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। আদেশে আদালত বলেন, আসামির বিরুদ্ধে আনীত মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৩ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। একইসাথে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে (পৈতৃক ব্যতীত) রাষ্ট্রের অনূকূলে নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

মামলার বিবরণে জানা যায়, আসামি শাহ মো. জুবায়ের ২০০৫ সালে টেলিটকের ব্যবস্থপনা পরিচালকের দায়িত্বে থাকাবস্থায় দুর্নীতির মাধ্যমে ৬৮ লাখ টাকা অর্থ পাচার করেন। এ ছাড়া গুলশান ও মিরপুর নামে বেনামে তার একাধিক বাড়ি রয়েছে।

২০১৭ সালের ৩ অক্টোবর রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। ২০১৮ সালের ১৮ জুন দুদক মামলায় চার্জশিট দাখিল করে। ২০১৯ সালের ১৩ জুন মানলায় চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।

প্রীতি / প্রীতি

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি