ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬

কেশবপুরে নানা আয়োজনে পালিত হলো শোক দিবস


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ৩:৪৭

‘এই বাংলার আাকাশ-বাতাস সাগর-গিরি ও নদী, ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরিয়া আসিতে যদি’- যশোরের কেশবপুরে নানা আয়োজনে পালিত হলো জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী। 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে সোমবার সকালে শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা ভুমিকর্মকর্তা আরিফুজ্জামান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহীদ, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান প্রমূখ।আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শোক দিবস উপলক্ষে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। 

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে সোমবার সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান এর সভাপতিত্বে ও শিক্ষক আহসানউল্লাহর সঞ্চালনায় প্রতিষ্ঠানের মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ ১টি পৌর সভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া অনুষ্ঠান রাষ্ট্রীয় নির্দেশনা মেনে যথাযথ মর্যাদায় পৃথক পৃথক ভাবে পালন করে।

এমএসএম / জামান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে হঠাৎ বাসস্ট্যান্ড পরিদর্শনে ডিসি ফরিদা

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয়

একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী

আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

বৈরী আবহাওয়ায় ঘরমুখো যাত্রী কম, সন্ধ্যায় বাড়তে পারে চাপ

নতুন টাকার বিক্রেতা আছে, ক্রেতা নেই

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্যে থার্ড টার্মিনালের কাজ চলছে

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে