ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

উত্তরায় ক্রেন দুর্ঘটনায় রিট করতে বলল হাইকোর্ট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ১২:৪৪

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনা হাইকোর্টের নজরে এনেছেন দুই আইনজীবী। আদালত আইনজীবীদের এ বিষয়ে রিট আবেদন করার পরামর্শ দিয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেয়।

দুর্ঘটনাটি নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট মো. শাহিদুজ্জামান শাহীন এবং মানবাধিকার ও আইন সহায়তাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল। তারা আদালতের কাছে এ বিষয়ের সুষ্ঠু-তদন্ত ও ক্ষতিপূরণের জন্য প্রার্থনা করেন। তখন আদালত বলে, আপনারা রিট আবেদন নিয়ে আসেন। তখন আমরা শোনব।

এর আগে সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে বিআরটি প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে রাস্তায় চলন্ত প্রাইভেটকারে থাকা পাঁচজন যাত্রী নিহত হন। আহত হন আরও দুজন।

সোমবারের এ মর্মান্তিক দুর্ঘটনার আগে গত ১৫ জুলাই বিকেলে চান্দনা চৌরাস্তার কে চৌধুরী অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে গার্ডার চাপায় জিয়াউর রহমান (৩০) নামে এক নিরাপত্তারক্ষী নিহত হন।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট