ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাড়া-মহল্লায় অভিযান চালাবে র‍্যাব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৭-২০২১ বিকাল ৬:৯

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে মহাসড়কগুলোতে যানবাহনের উপস্থিতি কম থাকলেও পাড়া-মহল্লায় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। এ জন্য আজ থেকে পাড়া-মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শনিবার দুপুরে রাজধানীর রাসেল স্কয়ারে বিধিনিষেধে র‍্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আমি ১০টি চেকপোস্ট পরিদর্শন করেছি, পাড়া-মহল্লায় গিয়েছি। সত্যি পাড়া-মহল্লায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। আজ থেকে পাড়া-মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, কঠোর বিধিনিষেধ মানাতে র‍্যাব এখন পর্যন্ত দেশব্যাপী চার শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে, জরিমানা করা হয়েছে চার লক্ষ টাকার বেশি। নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট পরিচালনা করে যারা স্বাস্থ্যবিধি মানছেন তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, পাড়া-মহল্লায় টহল পরিচালনা করার সময় দেখেছি বিভিন্ন স্টলে-দোকানে গণজমায়েত হচ্ছেন মানুষ। করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে সবাইকে বাসায় থাকতে উদ্বুদ্ধ করছি।

এর আগে র‍্যাবের অভিযানে প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) সারাদেশে ১৮২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার নিষেধাজ্ঞা অমান্য করায় সারাদেশে ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করেছে র‌্যাব। দেশের ৫৯টি ব্যাটালিয়নের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

প্রীতি / প্রীতি

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ