ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

স্পিচ থেরাপি কোর্স অবৈধ ঘোষণা করা হবে না কেন : হাইকোর্ট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৪:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির স্নাতক, স্নাতকোত্ত ও সান্ধ্যকালীন কোর্স কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চের জারি করা রুলের লিখিত আদেশ বুধবার (১৭ আগস্ট) প্রকাশ করেছেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক ও মো. মনজুর নাহিদ। স্বাস্থ্যসচিব, সমাজকল্যাণ সচিব, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ব্যারিস্টার অনীক আর হক বলেন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮-তে স্পিচ থেরাপির ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা আছে, কোন প্রতিষ্ঠান কী কী বিষয় পড়াতে পারবে। আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিএসসি ডিগ্রি দেওয়ার ক্ষমতা দেওয়া আছে। এর ব্যত্যয় ঘটিয়ে তারা স্নাতক, স্নাতকোত্ত ও সান্ধ্যকালীন কোর্সসহ চারটি কোর্স চালু করে। যেটা আইন দ্বারা তারা পরিচালনা করতে পারেন না।

গত ৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কোর্স পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের প্রেসিডেন্ট ফিদা আলম শামস এ রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে এ রুল জারি করেন আদালত।

প্রীতি / প্রীতি

৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

নতুন মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: রায়ের আগে ট্রাইব্যুনালে আসামি চঞ্চল

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারনা, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে

মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের