ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাজধানীতে নির্যাতিত শিশু গৃহকর্মী উদ্ধার, দম্পতি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৭-২০২১ দুপুর ১১:০

রাজধানীর শাহবাগ তোপখানা রোডে নির্যাতিত এক শিশু (১২) গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে নির্যাতনের অভিযোগে গৃহকর্তা তানভির আহসান ও তার স্ত্রী নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তানভির আহসান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আর তার স্ত্রী নাহিদ একজন আইনজীবী বলে পুলিশ জানিয়েছে।

নির্যাতনের শিকার মেয়েটির বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার নবাবপুর গ্রামে। নয় মাস ধরে সে সেগুনবাগিচায় ওই দম্পতির বাসায় কাজ করছিল।

শনিবার রাতে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় প্রতিদিনই গৃহকর্তা ও গৃহকর্ত্রী শিশুটিকে মারধর করত। নির্যাতনে মেয়েটির শরীরে জখমের চিহ্নসহ কিছু ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেন এক প্রতিবেশী। পরে এক বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীর পোস্টটি চোখে পড়লে বিষয়টি পুলিশকে জানান। এছাড়া আরও একজন জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেন।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, খবর পেয়ে পরিদর্শক (অপারেশন্স) মো. কামরুজ্জামানের নেতৃত্বে তাদের একটি দল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তোপখানা রোডের ওই বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে আনে। এসময় ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

মেয়েটিকে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

প্রীতি / প্রীতি

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ