ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আদালতের নতুন সময়সূচি নির্ধারণ বিকেলে  


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ১২:২৪

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে আদালত পরিচালনার নতুন সূচি নির্ধারণ করতে ফুলকোর্ট সভা বসছে বিকেলে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

জানা গেছে, এ সভায় সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি। এতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। প্রসঙ্গত, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সারা দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (২২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২৪ আগস্ট (বুধবার) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এতে বলা হয়, জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারণ করবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। উল্লেখ্য, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রীতি / প্রীতি

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি