প্রসূতিকে ভুল গ্রুপের রক্ত পুশ, হাসপাতালের পরিচালকসহ গ্রেফতার ৭
গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের ভুল চিকিৎসায় শিরিন বেগম (৩২) নামের এক প্রসূতির মৃত্যু হয়। রক্তশূন্য ওই প্রসূতির ‘এ’ পজিটিভ রক্তের প্রয়োজন হলেও তাকে পুশ করা হয় ‘বি’ পজিটিভ রক্ত। এ ঘটনায় হাসপাতালের পরিচালক বন্যা বেগম ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৪ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানান, ঘটনার পর থেকে হাসপাতালের মালিক ও তার সহযোগীরা পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্যা বেগম ও তার ছয় সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
গত রোববার (২১ আগস্ট) রাতে কালীগঞ্জের ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন সোমবার। ভুক্তভোগী শিরিন বেগম উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা