ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ভারত থেকে দেশে আসা যাবে সপ্তাহে ৩ দিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৭-২০২১ দুপুর ৩:৫৫

ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর দিয়ে সপ্তাহে তিনদিন (রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) দেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ১ জুলাই থেকে এ আদেশ কার্যকর ধরে আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে বলেও জানানো হয়েছে।

রোববার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে অধিদফতরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের বহু সংখ্যক নাগরিক চিকিৎসা অথবা অন্যান্য কারণে ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। ভারতে ভ্রমণকারীদের মধ্যে অনেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা সরকারের যে সমস্ত নিয়মকানুন আছে, সেগুলোও প্রতিপালন করেন।

নাজমুল ইসলাম বলেন, কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন থেকে গত ২৯ জুন এক সিদ্ধান্তে জানানো হয়েছে, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দরগুলো দিয়ে (বেনাপোল, আখাউড়া, হিলি, সোনামসজিদ, দর্শনা ও বুড়িমারী সীমান্ত) সপ্তাহে তিন দিন বাংলাদেশে প্রবেশ করতে পারবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

তিনি জানান, বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর এবং রেলস্টেশন দিয়ে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৯৭ জন যাত্রী বাংলাদেশ প্রবেশ করেছে। তাদের প্রত্যেককেই আমরা স্ক্রিনিং করেছি। গত বছর থেকে এ পর্যন্ত ৬৭ হাজার ৬৮৭ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে।

এমএসএম / এমএসএম

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫