রাজধানীতে ৯ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাজধানীর আদাবরের জাপান গার্ডেন সিটি থেকে বৃহস্পতিবার নয় মামলায় সাজাপ্রাপ্ত ও দুই মামলার বিচারাধীন পলাতক আসামি মো. মোখলেছুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
এটিইউ'র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদা পারভীন বলেন, নোয়াখালী জেলার চাটখিল থানার ওসি অধিযাচন পত্রের ভিত্তিতে এটিইউ গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন জাপান গার্ডেন সিটি এলাকা থেকে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, মোখলেছুর রহমান নয়টি মামলার সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে আদালতে আরও দুটি মামলার বিচার কাজ চলছে। বিচারাধীন ২ মামলায় মোখলেছুর রহমানের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা রয়েছে। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।
প্রীতি / প্রীতি
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ
Link Copied