ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ২:২৪

কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকায় অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত আদেশ বাস্তবায়ন না করায় কক্সবাজারের জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ অক্টোবর ডিসিকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২৫ আগস্ট) আদালত অবমাননা মামলার শুনানি নিয়ে এ আদেশ দেন। 

আদালত ডিসিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, ‘কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের নির্দেশনার পর সেটি উচ্ছেদও করা হয়েছিল, কিন্তু সম্প্রতি প্রশাসন অনেক টাকা নিয়ে ওই জায়গায় শতাধিক দোকান স্থাপন করেছে। এ ঘটনায় চার মাস আগে আমরা আদালত অবমাননার অভিযোগ করেছিলাম।

‘এরপর দীর্ঘ শুনানির পর বারবার সময় নেয়ার পরও জেলা প্রশাসক ওই সব স্থাপনা উচ্ছেদ করেননি, যে কারণে আজকে জেলা প্রশাসকসহ সবার ওপর আদালত অবমাননার অভিযোগে একটি রুল জারি করেছে হাইকোর্ট। আর কক্সবাজারের জেলা প্রশাসককে আগামী ১৯ অক্টোবর সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।’আদালতের নির্দেশনা থাকার পরও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি আইনি নোটিশ দেয় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

এরপর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, উপপরিচালক, টাউন প্ল্যানার তানভির হাসান, কক্সবাজার জেলা প্রশাসক মামুনর রশিদ, পুলিশ সুপার হাসানুজ্জামান ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন। ওই অভিযোগের শুনানি নিয়ে আদালত আজকে তাদের বিরুদ্ধে রুল জারি করেন।

প্রীতি / জামান

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি