অল্পের জন্য রক্ষা পেল ১০০ যাত্রী
মাঝ আকাশে বিমানে আগুন
দুবাই থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি বিমান বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটে প্রায় ১০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ বিমানের ভেতরে সিগারেট জ্বালিয়ে বিমানে আগুন দেয়ার চেষ্টা করে এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল ভূঁইয়া, বাড়ি হবিগঞ্জে।
আগুন লাগার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানের ক্রু সঙ্গে সঙ্গে আগুন না নেভালে মাঝ আকাশে বড় ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল এবং যাত্রীদের মৃত্যুঝুঁকি ছিল।
পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির পাসপোর্ট নিয়ে নেয়া হয়। ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করার পর অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়। কিছুক্ষণ পর কর্তব্যরত পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেয়। অভিযুক্ত ব্যক্তিকে কী কারণে ছেড়ে দেয়া হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।
এমএসএম / জামান
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট