সেনাবাহিনীর কিউএমজি ও ডিজিএফআইয়ের দায়িত্বে নতুন মুখ
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদলে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্বে এসেছে নতুন মুখ। গত বছরের ফেব্রুয়ারি থেকে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মো. সাইফুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে কিউএমজি করে সেনাসদরে নিয়ে আসা হয়েছে। আর ঢাকা সেনানিবাসের কচুক্ষেতে ডিজিএফআই এর ১৪ তলা ভবনে মহাপরিচালকের দায়িত্বে আসছেন মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, যিনি সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
রোববার এক আদেশে বলা হয়েছে, সাইফুল আলম কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব গ্রহণের সময় থেকে তার পদোন্নতি কার্যকর হবে।
গত মাসে বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব পাওয়া জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর আগে সেনাসদরের কিউএমজি ছিলেন। তার পদোন্নতির পর সেই দায়িত্ব পেলেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডিজিএফআইয়ের মহাপরিচালক হওয়ার আগে তিনি বগুড়ায় সেনাবাহিনীর একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দেন। তার আগে ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশালের এরিয়া কমান্ডার ছিলেন।
বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির চতুর্দশ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পাওয়া সাইফুল আলম ‘সোর্ড অব অনার’ ও ‘একাডেমিক গোল্ড মেডেল’ বিজয়ী। তার জায়গায় ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডারের দায়িত্ব পালনের আগে বান্দরবানের রামু ও কুমিল্লা সেনানিবাসের জিওসি ছিলেন।
জামান / জামান
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত