ঢামেকে দুদকের অভিযান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের কর্মচারী আলী, রাজিবসহ অন্যদের বিরুদ্ধে বহির্বিভাগে আগত হাজার হাজার রোগীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকারের নেতৃত্বে ও মোহাম্মদ নুর আলম সিদ্দিকী সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট টিম রবিবার এ অভিযান চালায়। অভিযানের বিষয়টি জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।
দুদক সূত্র জানায়, অভিযানের সময় দুদক টিম ছদ্মবেশে বহির্বিভাগে পর্যবেক্ষণের সময় দেখতে পায়, রোগীদের কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার নাম করে কতিপয় ব্যক্তি অবৈধ সুবিধা নিচ্ছে। পরবর্তীতে অভিযোগের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ও উপ-পরিচালকের সঙ্গে আলোচনা করে এনফোর্সমেন্ট টিম।
আলী নামে এক ব্যক্তির বিষয়ে ঢামেকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তিনি মেডিকেল কলেজ ও হাসপাতালের কেউ নন বলে জানায় ঢামেক কর্তৃপক্ষ। তবে আলী নামের এক দালাল বহির্বিভাগে এরকম অবৈধ কাজ করেন বলে দুদক কর্মকর্তাদের জানিয়েছেন হাসপাতালের একাধিক কর্মকর্তা কর্মচারী। যদিও অভিযানের সময় তাকে খুঁজে পায়নি দুদক।
অভিযোগে উল্লিখিত রাজিবের ডিউটি সন্ধ্যায় হওয়ায় তার বক্তব্য নিতে পারেনি দুদক। এনফোর্সমেন্ট টিম অভিযোগের বিষয়ে পাওয়া তথ্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং উপপরিচালকের কাছে বিস্তারিত তুলে ধরেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন তারা। এনফোর্সমেন্ট টিম অভিযানে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে শীঘ্রই কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় টিম সূত্র।
প্রীতি / প্রীতি
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট