ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ২৮ হাজার সিগারেট জব্দ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২২ বিকাল ৬:১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে লেডিস পোশাকের আড়ালে আনা সাড়ে ২৮ হাজার বেনসন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রোববার অধিদপ্তরের উপ-পরিচালক সানজিদা খানমের নেতৃত্বে অভিযান চালিয়ে সিগারেটগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্য থাকায় এয়ারপোর্টে সর্টিং অফিস, ঢাকা কাস্টমস এবং গোয়েন্দা ও তদন্ত সার্কেল যৌথভাবে দুটি বৈদেশিক ডাক চিহ্নিত করে স্ক্যানিং করে। এরপর দুটি কার্টনে মোট ২৮ হাজার ৬০০ শলাকা বেনসন সিগারেট পাওয়া যায়, যা মূলত লেডিস স্যুট, জ্যাকেট, ড্রেস ও টি-শার্টের ঘোষণায় আনা হয়েছিল। এয়ারপোর্ট এলাকায় কর্মরত অন্যান্য সংস্থা ও ফরেন পোস্ট অফিসের প্রতিনিধির উপস্থিতিতে সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করায় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জব্দ সিগারেট ঢাকা কাস্টমস কমিশনার ও কাস্টম হাউস আইসিডিতে পাঠানো হয়েছে। আটক পণ্যের খুচরা মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকার বেশি।

প্রীতি / প্রীতি

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি