ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

চুরির মামলায় পল্টনের সন্ত্রাসী হারুন কারাগারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২২ রাত ৯:২৭

নয়াপল্টন এলাকার সন্ত্রাসী, দখলদার এবং ৩০টির অধিক মামলার আসামি হারুনুর রশিদকে কারাগারে পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন ৬ নং আদালতের আশেক মাহমুদ আদালত।

জানা যায়, হারুনুর রশিদ মূলত বিভিন্ন এলাকায় বিতর্কিত কর্মকান্ড করে। তার ভয়ে এলাকার অধিকাংশ মানুষ ভীত থাকে। বিএনপি রাজনীতিতে সক্রিয় হারুন নয়াপল্টনের একটি চারতলা বিল্ডিং দখলে নেবার জন্য এমন কোন কাজ নেই তিনি করছেন না। গত ২৩ তারিখে উক্ত বিল্ডিং এর তিনতলায় অবস্থান করা ফয়েজ উল্লাহ ইকবালের অফিস থেকে নগদ টাকা, কম্পিউটার, ল্যাপটপ, ঠিকাদারি কাজে ব্যবহৃত মূল্যবান জিনিসপত্র এবং ব্যবসার জন্য রাখা প্রায় দুই কোটি টাকার চেক এবং ব্যাংকের সাদা চেক চুরি করে নিয়ে যায়। এ সময় সময় শিশির, মোর্শেদসহ ৭/৮ জন তার সাথে ছিল। এলাকাবাসীর সাথে জানা যায় জাল দলিল সৃষ্টি করে বিল্ডিংটি দখল করার কাজে ব্যস্ত তিনি। ঐ বিল্ডিং এ অবস্থানরত দোতলায় ঢাকা মিডিয়া ক্লাব লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। বছরখানেক আগে এ প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভেঙে ফেলে বিতর্কিত হন তিনি। এ ব্যাপারে  পল্টন মডেল থানায় একটি জিডি করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু ছবি সম্বলিত ব্যানার বিল্ডিং এর নিচ তলায় পুড়িয়ে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপের যোগানদাতা। স্থানীয় প্রশাসনকে এ ধরনের সন্ত্রাসী ডাকাত এবং চোরদের ব্যাপারে যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছে এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ