কঠোর বিধিনিষেধ আরো ৭ দিন বাড়ানোর সুপারিশ
করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ আরো ৭ দিন বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি।
রোববার রাতে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, এটাতো বলার দরকার নেই যে, পরামর্শের ওপর ভিত্তি করে সরকার এই কঠোর লকডাউন দিলো। সেখানে জাতীয় কমিটি ১৫ দিনের কথা বলেছিল।
১৫ দিনের নিচে তো কোনোভাবেই বৈজ্ঞানিকভাবে কিছুই কাজ হবে না মন্তব্য করে তিনি বলেন, আমাদের অবস্থান আগেরটাই থাকবে। অর্থাৎ, সরকার সাত দিন দিয়েছে। আমরা মনে করি, ন্যূনতম আরো সাত দিন এটা বাড়াতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য অধ্যাপক এম ইকবাল আর্সলান বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আগেই কমপক্ষে দুই সপ্তাহ লকডাউনের পরামর্শ দিয়েছিলাম। সুপারিশে আমরা বলেছিলাম করোনার সুফল পেতে হলে তিন সপ্তাহ লকডাউন আইডিয়াল, না হলে কমপক্ষে দুই সপ্তাহ লকডাউন দিতে হবে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। যা চলবে ৭ জুলাই মধ্যরাতে পর্যন্ত।
প্রীতি / প্রীতি
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত