ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ঢামেকে করোনা রোগীদের ভিড়, সিট খালি নেই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ১০:৩৩

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে সিট খালি না পেয়ে অনেকেই ভিড় করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এখানেও সিট খালি নেই। স্বজনরা এমন রোগীদের নিয়ে চিকিৎসকদের পিছনে হন্যে হয়ে ছুটছেন।

দেশে গত আটদিনে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রতিদিনই শতাধিক মৃত্যু হচ্ছে। ফলে হিমশিম খাচ্ছে দেশের স্বাস্থ্য সেবা। ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটের সব সিট শেষ হয়ে গেছে। ​নতুন রোগী ভর্তি করার মতো কোনো সিট খালি নেই।

রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক নতুন ভবনের করোনা ইউনিটের প্রতিটি ফ্লোর ঘুরে ঘুরে করোনা রোগীদের খোঁজ-খবর নেন। কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক মো. আশরাফুল দুই ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ ও আবদুল গফুরসহ আরো অনেকে।

নতুন ভবন করোনা ইউনিট থেকে বেরিয়ে যাওয়ার সময় পরিচালক বলেন, রাতে নতুন ভবনে করোনা রোগী ভর্তি করার মতো সিট খালি নেই। সোমবার সকালের দিকে বেশ কিছু রোগী ছাড়পত্র পাওয়ার পর আবার সিট খালি হতে পারে। তবে আমাদের সাসপেক্ট ওয়ার্ডে কিছু বেড খালি আছে। রাতে সেখানে করোনায় আক্রান্ত কিছু রোগীদের ভর্তি করা হবে।

তিনি আরো জানান, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। আমাদের সঙ্গে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সোমবার সেখানে কিছু রোগী পাঠানো হবে। তবে আমাদের হাসপাতালে ওষুধের পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন, সিলিন্ডার অক্সিজেনসহ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পর্যাপ্ত পরিমাণে আছে। এগুলোর কোনো সংকট আমাদের এখানে নেই।

প্রীতি / প্রীতি

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫