মাংকিপক্সে আমেরিকায় প্রথম মৃত্যু
মাংকিপক্সে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে আমেরিকায়। দেশটির টেক্সাস প্রশাসন এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টেক্সাসের স্বাস্থ্য দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ওই রোগে আক্রান্ত হয়ে হ্যারিস কাউন্টি শহরের এক পূর্ণবয়স্ক ব্যক্তি মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের কমিশনার জন হেলারস্টেডট বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, “যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য মাংকিপক্স একটি মারাত্মক রোগ। এই রোগের লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।”
আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে কর্মরত সংস্থার (সিডিসি) দাবি, আমেরিকার ৫০টি প্রদেশের সব ক’টিতেই মাংকিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে। সব মিলিয়ে দেশটিতে ১৮ হাজারেরও বেশি আক্রান্ত। সংস্থাটির দাবি, মাংকিপক্স ছড়ানোর পর থেকে পৃথিবীতে ১৫ জনের এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু। তবে এই প্রথম মৃত্যু আমেরিকায়।
টেক্সাসের স্বাস্থ্য দফতর নাগরিকদের সতর্ক করে বলেছে, আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি সম্পর্ক এড়িয়ে চলতে হবে। যারা মাংকিপক্সে আক্রান্ত হয়েছেন তারা যেন অন্যের সংস্পর্শ এড়িয়ে বাড়িতে থাকেন, যত দিন না পর্যন্ত ঘা শুকিয়ে নতুন ত্বক তৈরি হচ্ছে।
তবে এর মধ্যে আশার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত সপ্তাহে বিশ্ব জুড়ে ২১ শতাংশ আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। গত এপ্রিল থেকে এখনও পর্যন্ত বিশ্বের ৯৮টি দেশে ৪৫ হাজার জন মাংকিপক্সে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
জামান / জামান
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা